ভিয়েনা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা: ছয় শিক্ষার্থী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তারা সবাই ফজলুল হক হলের ছাত্র।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সোয়া ৮টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের জালাল উদ্দীন, গণিত বিভাগের ছাত্র আহসান উল্লাহ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সুমন ও খাদ্যবিজ্ঞান ইনিস্টিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোত্তাকিন সাকিন, জিওগ্রাফি বিভাগের সাজ্জাদ আবু সাইদ ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওয়াজিবুল আলম।

এদিকে হত্যার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদুল ইসলাম ও এ কে এম নূর আলম সিদ্দিকীকে সদস্য করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা: ছয় শিক্ষার্থী আটক

আপডেটের সময় ০৮:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪