ভিয়েনা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

পুলিশের গাড়িতে ফেনসিডিল, এসআই সহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রাইভেটকার গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো:সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেটকারটি আটকে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশের গাড়িতে ফেনসিডিল, এসআই সহ আটক ৩

আপডেটের সময় ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪