ভিয়েনা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-মোকছেদ মোল্লা (৬০), রেশমা খাতুন (৪৫) ও হাসিনা বেগম (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা জানান, রোববার সন্ধায় ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। পরে সোমবার সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় রেশমা খাতুন ও হাসিনা বেগম।

মোকছেদকে বৈদ্যুতিক তার থেকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা । এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই রেশমা ও হাসিনা মারা যান। মোকছেদ আলীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

আপডেটের সময় ০১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪