ভিয়েনা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

টাঙ্গাইলে দুইজনের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক স্থানে ধানখেত ও রেললাইন পাশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার ঘাটাইল ও কালিহাতী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শামীম অন্যের দোকানে কাজ করতো। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রকিবুল (ওসি) ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৩:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪