ভিয়েনা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে: রাশেদ খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, গণঅভ্যুত্থানে হাজারও জনতা শহিদ হয়েছে, অগণিত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং আইন করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় গাজীপুর জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁন বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পর আমরা আবার ২য় বারের মত স্বাধীন হয়েছি। এবার যদি আমরা ব্যর্থ হই, তবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে আগামী ১০ বছর ঐক্য ও সংহতির ভিত্তিতে সকল দলের অংশগ্রহণে সরকার চালাতে হবে। যুগপৎ আন্দোলনের ঘোষণা ছিল জাতীয় সরকার ও রাষ্ট্র সংস্কার। রাজনৈতিক দলগুলোর হাতে সেই সুযোগ এসেছে। কিন্তু সেটি করা না হলে জনগণ আমাদের ক্ষমা করবে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে হাজারও জনতা শহিদ হয়েছে, অগণিত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং আইন করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে। এগুলো করতে না পারলে শহিদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব পালন করার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে হবে। গাজিপুর থেকে শুরু হোক রাষ্ট্র সংস্কারের আওয়াজ। ছড়িয়ে পড়ুক সমগ্র দেশে। গাজীপুরকে মাফিয়া,চাঁদাবাজ, দখলদার মুক্ত করতে হবে। এই লক্ষ্যে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল একত্রে কাজ করুন। একতা আমাদের সফলতা এনে দিবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে কিন্তু আওয়ামী লীগ বিভেদের সুযোগ নিবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বলেন, আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লড়াই শুরু করেছি। এই লড়াই ২০২৪ এ এসে গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের চেতনা আমাদের ধরে রাখতে হবে। শহিদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তাদের রক্তের বিনিময়ে সে স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

মুমিন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা শেষে মো. রাশেদ খান গাজীপুর মহানগর ও জেলা কার্যালয় উদ্বোধন ও নিবন্ধন পাওয়ায় বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে: রাশেদ খান

আপডেটের সময় ০৭:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪