ভিয়েনা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল

লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে মাদরাসা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা এইচআরডি সম্পাদক জাফর বিন মালেক, লালমোহন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ ও উপজেলা অফিস এবং মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণের মাধ্যমে সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন বলেন, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরকালের কল্যাণের জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যায়ন করতে হবে।

এরআগে লালমোহন উপজেলা ছাত্রশিবির নেতা কাজী সালমান হোছাইন উপস্থিত শিবির সমর্থক ও ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আগামী দিনগুলোতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হলে হতে হবে আদর্শ নেতা। যার মধ্যে থাকতে হবে; আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা, বিনয় ও ন¤্রতা প্রদর্শন, জ্ঞান অর্জন এবং আনুগত্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা।

অনুষ্ঠিত ওই সাধারণ সভায় ছাত্রশিবিরের নেতারা উপস্থিত সকলের সামনে আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া নিয়মমাফিক  সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগের চেয়েও সংগঠনকে আরো শক্তিশালী করা যায় তারও পরামর্শ প্রদান করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সর্বশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে ছাত্রশিবিরের সাধারণসভা সম্পন্ন করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪