ভিয়েনা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারির মৃত্যু, নিহত তিন-আহত দুই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৭ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মো. তালেব (৩০) আঃ ছাত্তার (৫০)  ও আসাদুল (২৮) তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এ ঘটনায় নিহত তিন ও আহত দুই ।

স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার (৩৫) কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারির মৃত্যু, নিহত তিন-আহত দুই

আপডেটের সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪