ভিয়েনা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয়শাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ১৪৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১ ডিসেম্বর আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করবেন জয় শাহ। স্বাধীন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন।

বর্তমানে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বার দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নির্বাচন করবেন না তিনি।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন করতে হচ্ছে না জয় শাহ’র। নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন, ক্রিকেটকে বৈশ্বিক করতে অবদান রাখতে চান তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত করতে চান ক্রিকেট।

আইসিসির বার্তায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ।

ক্রিকেটকে বৈশ্বিক করতে আমি আইসিসি কর্মকর্তা ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবন্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরো ব্যাপক ও জনপ্রিয় করা।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয়শাহ

আপডেটের সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪