ভিয়েনা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু, তোলপাড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় যুবলীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া পূর্ব বাজারে অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা যুবলীগের অফিসে এই বোম সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। ওই অফিসের পিয়ন মো. বশির এ বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পানের দোকান পরিচালনা করছি। একইসঙ্গে ওই অফিসেরও দেখাশোনা করি। যার সুবাধে আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুব লীগের অফিসে কিছু সিগারেট ও সুপারি রাখি। তবে গত কয়েক মাস ধরে ওই অফিস তালা মারা থাকায় সেখানে রাখা আমার সিগারেট ও সুপারি নিতে পারছিলাম না।

শনিবার দুপুরে ওই অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আমার সিগারেট ও সুপারি বের করতে যাই। ভেতরে প্রবেশ করে দেখতে পাই একটি মিষ্টির কার্টুনে লাল কস্টেপ পেছানো বোমের মতো কয়েকটি কৌটা  রয়েছে। পরে বিষয়টি আমি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
এদিকে বোমা সাদৃশ্য বস্তুর খবর পেয়ে বিকালে ওই অফিস পরিদর্শন করেন লালমোহন থানার এসআই অপূর্ব এবং এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স।
এসআই অপূর্ব কুমার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখেছি। এগুলো বোমা কিনা নিশ্চিত হতে আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু, তোলপাড়

আপডেটের সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪