ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (১৬ আগষ্ট) রাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, ‘বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশের ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘তাদের সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি।’

এ বিষয়ে রুহিয়া থানার ওসি মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

আপডেটের সময় ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪