ভিয়েনা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চায় আ.লীগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। একই সঙ্গে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দিবসটি উপলক্ষ্যে দলীয় কর্মসূচির অনুমতি এবং নিরাপত্তা চেয়ে অন্তর্র্বর্তীকালীন সরকারের কাছে এরইমধ্যে আবেদন করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘১৫ আগস্টের কর্মসূচিতে নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি, সেই অনুমতি দেওয়া হবে।’

এর আগে ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চান জয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার শঙ্কায় দলের নেতা এবং এমপি-মন্ত্রীরাও চলে যান ‘আত্মগোপনে’। গোপনে দেশত্যাগ করেন অনেকে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চায় আ.লীগ

আপডেটের সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪