ভিয়েনা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান অর্থ পাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়, আরাফাত-শারমিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

প্রসঙ্গত, মোহাম্মদ আলী আরাফাত গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তার মন্ত্রীসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা-বিএফআইইউ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আপডেটের সময় ০৭:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪