ভিয়েনা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নূরুন নাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৭৩ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার। গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় রোববার থেকেই গভর্নরের দায়িত্ব পালন করবেন নূরুন নাহার। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে ভার্চুয়ালি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার চার দিন পর এ ঘটনা ঘটে। এদিকে গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এরপর গত ৭ আগস্ট থেকে ব্যাপক আন্দোলনের মুখে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নূরুন নাহার

আপডেটের সময় ০৪:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪