ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত : আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ১৭৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: নির্বাহী আদেশে আগামীকালের (বুধবার) মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান আইনমন্ত্রী।

এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার রাতে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।

বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের রাজনীতির সুযোগ নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত : আইনমন্ত্রী

আপডেটের সময় ০১:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪