ভিয়েনা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় পোখারার উদ্দেশ্যে উড্ডয়ননের সময় বিধ্বস্ত হয় বিমানটি। মূহুর্তেই আগুন ধরে যায় তাতে।  বিমানটিতে পাইলট ও ক্রুসহ মোট ১৯ আরোহী ছিলেন বলে জানা যায়। এরই মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।

স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ক্রুসহ বিমানটিকে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিল।

বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ত্রিভুবন বিমানবন্দর। গেল কয়েক বছরে বেশ কয়েকবার ঘটেছে বিমান দুর্ঘটনা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত

আপডেটের সময় ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪