ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ১৩৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক স্থলাভিষিক্ত হবেন কনজারবেটিভ সরকারের অধীনে দায়িত্ব পালন করা বিম আফোলামির। তিনি এইচএসবিসি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।

যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি দেশটিতে শিশু এবং প্রাথমিক বিভাগ এবং প্রথমিক শিক্ষার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ট্রেজারি বিভাগের ছায়া অর্থনৈতিক সচিবও ছিলেন তিনি।

এদিকে, টিউলিপের পাশাপাশি মন্ত্রিসভায় জায়গা পেযেছেন লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া রুশনারা আলী।  তার জন্ম বাংলাদেশের সিলেটে।

রুশনারা আলী ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৩ সালের অক্টোবরে নিযুক্ত হন ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

আপডেটের সময় ০৩:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪