ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

চীন সীমান্তের কাছে ভারতীয় ট্যাংক দুর্ঘটনা, ৫ সেনা নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চীন সীমান্তের কাছে ভারতের লাদাখে এক ট্যাংক দুর্ঘটনায় অন্তত পাঁচজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে এই  দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সেনা চৌকি লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। তখন হঠাৎ করে নদীর পানি পানি বাড়তে থাকে। পরে খুব দ্রুতই ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নিহত পাঁচ সেনার মরদহে উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এলএন/আরএন

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীন সীমান্তের কাছে ভারতীয় ট্যাংক দুর্ঘটনা, ৫ সেনা নিহত

আপডেটের সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪