ভিয়েনা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

রাশিয়ার দাগেস্তানে উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্র দাগেস্তানে গির্জা এবং ইহুদিদের উপাসনালয় লক্ষ্য করে রোববার (২৩ জুন) হামলায চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য, একজন যাজক এবং একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এছাড়া হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে।  দাগেস্তানে এর আগেও জঙ্গিরা কয়েকদফা হামলা চালিয়েছিল। খবর বিবিসির।

বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহর দুটিকে হামলার লক্ষ্যবস্তু করে। ডারবেন্ট প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বাসস্থান হিসেবে প্রসিদ্ধ। দুটি গির্জা এবং দুটি ইহুদি উপাসনালয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, পরে সন্ত্রাসীরা দুটি স্থানে আগুন ধরিয়ে দেয়। বন্দুকধারীদের গুলিতে দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালায় অর্থোডক্স গির্জার যাজক নিহত হন। দাগেস্তানের রিপাবলিকান দলের নেতা সের্গেই মেলিকভ  ১৫ জন পুলিশ অফিসার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কালো পোশাক পরা কিছু লোক পুলিশের গাড়িতে  অনবরত গুলি চালাচ্ছে। পুলিশ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যা করে।

হামলায় জড়িত সন্দেহে পুলিশ মাখাচকালা শহরের অদূরে সের্গোকালিনস্কি জেলার প্রধান কর্মকর্তা মাগোমেদ ওমারভকে আটক করেছে। অভিযোগ রয়েছে যে তার দুই ছেলে এই হামলায় সরাসরি জড়িত ছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার দাগেস্তানে উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ নিহত

আপডেটের সময় ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪