ভিয়েনা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে: সংসদে প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৮১ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: অনুমতি ও ভিসা পেয়েও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (২৪ জুন) সংসদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮২৩ বাংলাদেশির প্রবাসে কর্মসংস্থান হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। এরই মধ্যে তিন হাজারেরও বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি অভিযোগ যাচাই-বাছাই করবে। যারা এ পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পান সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ ২৩ হাজার ৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমইটির তথ্য বলছে, মন্ত্রণালয় আরও এক হাজার ১১২ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দেয়। যাদের ৩১ মে এর মধ্যে যাওয়ার অনুমতি দিয়েছিল মালয়েশিয়া কিন্তু শেষ পর্যন্ত ৩০ হাজারের বেশি বাংলাদেশি সেখানে যেতে পারেনি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে: সংসদে প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৭:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪