ভিয়েনা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

বেনজীরের স্ত্রী-মেয়েও হাজির হলেন না দুদকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ১২৪ সময় দেখুন

ইবিটািিমস, ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ে সোমবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সোমবার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যাননি বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে– ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীর। আগের দিন রোববার বেনজীর আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে তিনিও দুদকে হাচির হননি।

বেনজীর আহমেদ রোববার দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে দুদক। রবিবার সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন, সোমবার তাঁর স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদের বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচিব আরও বলেন, গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদের বিষয়ে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি।

জানা গেছে, বেনজীর আহমেদ ৪ মে স্বপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওইদিন দুদকে হাজিন হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ১৬ দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছিল।

গত ২৩ ও ২৬ মে আদালতের আদেশে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ, ব্যাংক হিসাব, শেয়ারসহ অন্যান্য সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। তাদের নামে থাকা ৮৩টি দলিলে ৬২১ বিঘা জমি, গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ, ৩৮টি ব্যাংক হিসাব ও তাদের মালিকানার কোম্পানি ও অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের ওই আদেশ দিয়েছেন। ওই দুইদিনে বেনজীর ও তার পরিবারের পরিবারের সদস্যদের নামে থাকা ৩৩ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেনজীরের স্ত্রী-মেয়েও হাজির হলেন না দুদকে

আপডেটের সময় ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪