ভিয়েনা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার : রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার। তিনি বলেছেন, আক্রোশ-প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তার দাবি, কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ খাবারে বিষ হিসেবে কাজ করেছে।

সোমবার (২৪ জুন) বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে এ দাবি করেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে গতকাল রোববার রাতে পেসমেকার বসানো হয়েছে। পরবর্তীতে শারীরিক অবস্থা নিয়ে ২৪ ঘণ্টার আগে মন্তব্য করতে পারছেন না বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে রিজভী বলেন, আক্রোশ-প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার। সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে হওয়া চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে। নিজের স্বার্থ ছাড়া একদানা চালও দেবে না ভারত।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এটি সংবাদপত্রের প্রতি হুমকি। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে পুলিশ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার : রিজভী

আপডেটের সময় ০৭:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪