ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে বজ্রপাতে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৪১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে মো. লোকমান হোসেন নামে ৪৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। লোকমান হোসেন পেশায় জেলে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত লোকমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকার মৃত আব্দুল ওহাব বেপারীর ছেলে।

জানা গেছে, সকালে গরুর জন্য ঘাস কাটতে এবং মই জাল দিয়ে নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন জেলে লোকমান। এ সময় তেঁতুলিয়া নদীতে মই জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঝলসে যান তিনি। বিষয়টি পাশে থাকা লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলে লোকমান বেপারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই জেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বজ্রপাতে যুবক নিহত

আপডেটের সময় ১২:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪