ভিয়েনা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলের বাসাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারী নিহত, আহত ২৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১১৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনোয়ারা বেগম (৬০)। স্বামীর নাম শওকত আলী। তার বাড়ি স্থল বল্লা গ্রামে। গুরুতর আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার স্থল বল্লা গ্রামে বিতর্কিত একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থল বল্লা দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সাথে স্থল বল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। আজ সকালে এ জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দা, ফালা, টেটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান।

গুরুতর আহত আনোয়ার হোসেন, মিনহাজ মিয়া, রুবেল হোসেন, আলাল মিয়া, দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, ছানোয়ার হোসেন, সালাফি মিয়া, বুলু মিয়াসহ গুরুতর আহত ১১জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার আমিন বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টীম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের বাসাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারী নিহত, আহত ২৫

আপডেটের সময় ১২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪