ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

টাঙ্গাইলে তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৮৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী ও স্থানীয় এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী (আনারস) ৫২ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৪৫ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন।
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) ৫ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল) ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন৷
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে জেলার কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

আপডেটের সময় ০৭:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪