ভিয়েনা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে খালের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় খালের পানিতে ডুবে মো. ওমর নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মো. আকতারের ছেলে।

জানা গেছে, শিশু ওমর তার মায়ের সঙ্গে নানা বাড়িতেই বসবাস করতো। মঙ্গলবার সকালে ওই শিশুর মা তাকে বসতঘরের সামনে রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় সকলের অগোচরে বসতঘর সংলগ্ন খালে পড়ে যায় শিশু ওমর। কিছু সময় পর তার মা এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু ওমরকে খালের ভেতর ভাসতে দেখেন তিনি। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু ওমরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খালের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৭:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪