ভিয়েনা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবার। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় গণভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসিম জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে সরকারপ্রধান তাকে ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আসিম জাওয়াদের মা ছাড়াও তার বাবা ডা. মো. আমান উল্লাহ, স্ত্রী রিফাত অন্তরা, কন্যা আইজা ও পুত্র আয়াজ। প্রধানমন্ত্রী এ সময় আসিমের মেয়ে আইজা ও ছেলে আয়াজকেও কোলে নিয়ে সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, গত ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ ছাড়াও উইং কমান্ডার মো. সোহান হাসান খান নামের আরেক বৈমানিক ছিলেন। দুর্ঘটনার পর ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট আসিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ

আপডেটের সময় ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪