ভিয়েনা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ২৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দেশের অর্থনৈতিক অবস্থা ‘ভয়াবহ পর্যায়ে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর দেশের অর্থনীতি কী পর্যায় আছে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘একেবারে ভয়াবহ পর্যায়ে খাদের কিনারায় আছে, পড়ে যাবে হয়ত।’ ডোনাল্ড লু’র ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে কোনো বক্তব্য নেই।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এই বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।

বৈঠকে ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন, খালিদ হাসান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন ছিলেন।

এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও বৈঠক করে বিএনপি। বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী এর নেতৃত্ব দেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪