ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ২৪ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ ভোলা জেলায় মাদ্রাসা  পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা  মুহাম্মাদ মোশাররফ হোসাইন।
 লালমোহন থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ  অধ্যক্ষ নির্বাচিত হয়ে গত ৬মে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি।
আলহাজ্ব  মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন ২০১৮ সনের ৫ অক্টোবর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা  অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ১৯৯৪ সালে কামিল (স্নাতকোত্ত) ডিগ্রি অর্জন করে ২ নভেম্বর ১৯৯৬ সালের আরবি প্রভাষক হিসেবে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসায় যোগদান করেন।
 দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশের জমিয়াতুল মুদার্রেছীন জেলা ও উপজেলায় দায়িত্ব পালন করছেন। তার সকল কর্মকান্ডের ওপর বিবেচনা করে তাকে বিচারকগণ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন।
তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের কাদির হাওলাদার বাড়িতে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা মোঃ মোখলেছুর রহমান ও মায়ের নাম মরিয়ামুন নেছা। ৮ ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়।
এদিকে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সাংবাদিক, শিক্ষক, ছাত্র -ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

আপডেটের সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪