ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন জুনায়েদ-রিয়াজ জুটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৯৭ সময় দেখুন

টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে আরশ-সোহাগ জুটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে রুমন-শামীম জুটি, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে রিয়াজ

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৮ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের ব্যাডমিন্টন ফেডারেশনের ইন্ডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

বেলা ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬টি জুটিতে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। লীগ পদ্ধতিতে খেলে পরে সেমি ফাইনাল ও ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হয়। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার খেলে এবং ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ট্রফি তিনি জিতে নেয় রিয়াজ।

এরপর খেলা শেষে অত্যন্ত জাকজমক পূর্ন ভাবে বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি সালমান কবির সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  কামাল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান শিবলীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের শুরু হয় এবং সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ সম্রাট ইসলাম, ক্রিয়া সম্পাদক রুহুল আমীন ভুইয়া, সন্মানিত সদস্য মনির হোসেন সহ কার্যকরী কমিটির সবাই এবং বাংলাদেশী কমুউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি নেয়ামুল বশির এবং মাসুদুর রহমান।
তারা টুর্নামেন্টে প্রথম স্থান অর্জনকারী জুটির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানের শেষে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি সালমান কবির সোহাগ সবাইকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন জুনায়েদ-রিয়াজ জুটি

আপডেটের সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪