ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৬০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়ন শহর রক্ষাবাধ সংলগ্ন এলাকায় মেঘনা নদীর তীরের মাটি কাটার অপরাধে তিন জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

জানাযায়, চরমাদ্রাজ ইউনিয়নের নতুন সুইস গেইট মৎস্যঘাট এলাকায় মেঘনার শহর রক্ষাবাধ তীর সংলগ্ন এলাকায় স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য আকতার চকিদার ভ্যাকু (এক্স ভেটর) মেশিন দিয়ে মাটি কেটে ভিটে ভরাট কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সালেক মূহিদ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে খনন কাজ বন্ধ করে আকতার চকিদারসহ খনন কাজে নিয়োজিত দুই শ্রমিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং মাটি খনন স্থান ভরাট করার জন্য নির্দেশ প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সালেক মূহিদ জানান, মেঘনার তীরের মাটি খননের দায়ে তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং খনন স্থানে পুনরায় মাটি দিয়ে ভরাট করার কাজ অব্যহত রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড

আপডেটের সময় ০৬:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪