ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ৩৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টির জন্য ভোলার লালমোহন উপজেলায় দ্বিতীয় দিনের মতো ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়েকরামের আয়োজনে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত ইসতিসকার নামাজের ইমামতি করেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। এছাড়া নামাজের খুতবা এবং দোয়া মোনাজাতও পরিচালনা করেন তিনি।

এ সময় মোনাজাতে দু’হাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে স্বস্তি পেতে রহমতের বৃষ্টি এবং গুনাহ মাফের জন্য দোয়া করা হয়। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লিরা।

সালাতুল ইসতিসকার নামাজে অংশ নেয়া কয়েকজন মুসল্লি বলেন, গত বেশ কয়েকদিন ধরে অসহনীয় গরম পড়ছে। এই অসহনীয় গরমে মানুষসহ কষ্টে আছে পশু-পাখিরাও। শ্রমজীবী মানুষেরও কষ্টের শেষ নেই। এই কষ্ট দূর করে মহান আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, তাই সকলে মিলে ইসতিসকার নামাজ আদায় করেছি। মহান  আল্লাহ আমাদের এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না

আপডেটের সময় ০৩:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪