ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

শতভাগ প্রভাবমুক্ত নির্বাচন হবে -নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ৩৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত হবে। এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্ভন করছেন। কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন।

শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরো কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন। নির্বাচন সংশ্লিষ্ট কারো কোন ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ওই দিন বিকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো আহসান হাবিব খান।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আ লিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, প্রমুখ। এ সময় প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় করেন।

জানা গেছে, প্রথম ধাপে জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় ইভিএম এর মাধ্যমে আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শতভাগ প্রভাবমুক্ত নির্বাচন হবে -নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

আপডেটের সময় ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪