ভিয়েনা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ৪৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মো. আকতার হোসেন হাওলাদার এর নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে লঞ্চযোগে নাজিরপুর ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় প্রায় পাঁচ শত মোটরসাইকেলের বহর ও ৩০টি মাইক্রোবাসে বিভিন্ন নেতাকর্মীরা আকতার হোসেন হাওলাদারকে নাজিরপুর ঘাট থেকে রিসিভ করে লালমোহন নিয়ে আসেন।
পরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ সংলগ্ন আকতার হোসেন হাওলাদারের বাসভবনের সামনে নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্ব পথসভায় বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়েরে নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদার বলেন, আমি দীর্ঘ বছর কালমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের সমর্থন ও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর হাতকে আরো শক্তিশালী করতে আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। যাতে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে লালমোহনবাসীর সেবা করতে পারি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা

আপডেটের সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪