ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

ভোলার নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো.তানজিল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য কামরুল ইসলাম পাটওয়ারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তানজিল উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মো. নোমানের একমাত্র ছেলে।

পুকুরের পানিতে পড়ে তানজিলের মৃত্যু হওয়ার বিষয়টি  নিশ্চিত করেন এওয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম।

ইউপি সদস্য মো. কামরুল ইসলাম জানান, বিকালে শিশু তানজিল সাইকেলের একটি পুরাতন চাকা নিয়ে উঠানে খেলা করছিলেন। সে সময় তার মা ও নানা পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। চাকাটি পুকুরের পানিতে পড়ে গেলে শিশু তানজিল চাকাটি উঠাতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে গিয়ে দেখেন মুখ থুবরে পানিতে পড়ে আছে। পুকুরের পানি থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।

এদিকে শিশু তানজিলের অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪