ভিয়েনা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি`র শুটিং সেটে অগ্নিকাণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৭২ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’ ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলকাতার রাজারহাটে অবস্থিত স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যান্টিন থেকেই নাকি আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। যার ফলে নিমেষে পুড়ে যায় শিল্পীদের ভ্যানিটি ভ্যান। আর কিছুদিন পরেই শুরু হবে বাংলার বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’। আজ নাকি সেই স্টুডিওতে শুটিং করার কথা ছিল শোয়ের। তার আগেই ভয়াবহ বিপর্যয়।

প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। মুহূর্তেই পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, ষ্টুডিওর পাশে পুকুর থাকায়, পানি তুলে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন ষ্টুডিও কর্মীরা। আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে। এ স্টুডিওতে ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’ ও ‘সারেগামাপা’র শুটিং হয়। আজ ‘সারেগামাপা’ শোয়ের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

‘সারেগামাপা লেজেন্ডস’ জি বাংলার আপকামিং শো। এবার সেখানে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই শোয়ে কিছুদিন আগেই গাইতে এসেছিলেন গায়ক জাভেদ আলি। সোমবার শুটিং হওয়ার কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, বিনোদ রাঠৌরদের।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি`র শুটিং সেটে অগ্নিকাণ্ড

আপডেটের সময় ০৯:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪