ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ওমরাহ ভিসার মেয়াদ ১৪দিন কমিয়েছে সৌদি আরব সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৩১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (১৪ এপ্রিল) সৌদি আরবের ইংরেজী দৈনিক “সৌদি গেজেট” তাদের অনলাইন প্রকাশনায় এতথ্য জানিয়েছে। উল্লেখ্য যে পূর্বে এই ভিসার মেয়াদ থাকত আরবি চান্দ্র বর্ষপঞ্জির একাদশ মাস জিলক্বদের ২৯ তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত থাকবে।

অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হয়েছে ১৪ দিন। রবিববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ ভিসার মেয়াদ হ্রাস করা হয়েছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ হবে ১৫ জিলক্বদ পর্যন্ত।’

প্রসঙ্গত জিলক্বদের পরের মাসের নাম জিলহজ। এই মাসের ৮ তারিখ থেকে হজ শুরু হয়, শেষ হয় ১৩ তারিখ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ
লাখ মুসলিম হজ করার জন্য সৌদিতে সমবেত হন। তাদের একটি বড় অংশ আসা শুরু করেন জিলক্বদ মাস থেকে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রীদের আবাসন ও চলাচলে সুবিধার জন্যই এ পরিবর্তন আনা হয়েছে ওমরাহ ভিসায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমরাহ ভিসার মেয়াদ ১৪দিন কমিয়েছে সৌদি আরব সরকার

আপডেটের সময় ০৯:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪