ভিয়েনা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

নিয়ম ভঙ্গের অভিযোগে ওমরাহ করতে আসা ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ৭৮ সময় দেখুন

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার 

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। তাছাড়াও ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজারকে গ্রেপ্তার করা হয়েছে।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিয়ম ভঙ্গের অভিযোগে ওমরাহ করতে আসা ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার

আপডেটের সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪