ভিয়েনা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বঙ্গবন্ধুই স্বাধীনতার মহা নায়ক-শ.ম রেজাউল করিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ৭৫৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের এমপি ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুই স্বাধীনতার মহা নায়ক। দেশের স্বাধীনতার জন্যই তার জন্ম হয়েছে। আল্লাহ তাকে দেশের মানুষের মুক্তির দূত ও স্বাধীনতার মহান নায়ক হিসাবে বাংলার মাটিতে পাঠিয়েছেন। আর তার কন্যা দেশের স্বাধীনতাকে রক্ষার একজন সফল রাষ্ট্র নায়ক হিসাবে আল্লাহ তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। দেশের মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলেও পরাজিতদের চক্রান্ত থেমে থাকে নি। তারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিলো। কিন্তু আল্লাহর কৃপায় দেশের গনতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে রইলেন।

তিনি দেশের যখনই দেশের শাসন ক্ষমতায় আসেন তখনই দেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ সুবিধা পান। কিন্তু অতীতের অন্য কোন সরকার দেশের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে নি। বরং বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা হুমকীর মুখে পড়ে। গত জোট সরকারের সময় বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতকে নিয়ে সরকার গঠন করেছিলো। রাজাকার আল বদরদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে স্বাধীনতাকে অপমানিত করেছিলো।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলার ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার প্রমুখ।

এর আগে ওই দিন সকালে তিনি জেলার নাজিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও উপজেলার শহীদ মিনারে ফুল প্রদান সহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুই স্বাধীনতার মহা নায়ক-শ.ম রেজাউল করিম

আপডেটের সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪