ভিয়েনা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

গ্রিস দূতাবাসের সন্মাননা পেলেন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর জহিরুল এবং কামরুজ্জামান ডালিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৬৯ সময় দেখুন

সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের উক্ত দুজন সদস্য সহ মোট ৬ জন প্রবাসী সাংবাদিককে সম্মাননা দিয়েছে গ্রিস বাংলাদেশ দূতাবাস

ইউরোপ ডেস্কঃ রবিবার (১৭ মার্চ) এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেওয়া হয়।

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রবাসী সাংবাদিকদের এই সম্মাননা দেওয়া হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ অন্যান্য
সাংবাদিকদের সাথে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যতম সদস্য জহিরুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়া ডালিমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়া বাকী ৪ জন সাংবাদিক হলেন যথাক্রমে মতিউর রহমান মুন্না, জাকির হোসেন চৌধুরী, প্রদীপ কুমার সরকার ও নিরব আহমদ রুমন।

দূতাবাসের ২য় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিকরা।

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সংগঠনের দুই সদস্যকে বাংলাদেশী কমিউনিটিতে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতিস্বরূপ
এই সন্মাননা পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।

অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ডের পক্ষ থেকেও
তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিস দূতাবাসের সন্মাননা পেলেন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর জহিরুল এবং কামরুজ্জামান ডালিম

আপডেটের সময় ১০:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪