ভিয়েনা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

হবিগঞ্জের আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৩১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ও বাহুবল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে কামরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জমসেদ আলীর ছেলে ওসমান গণি।

সোমবার বিকেলে নিজ কার্যালয়ে ব্রিফ করেন পুলিশ সুপার আক্তার হোসেন। এ সময় তিনি জানান, গত শুক্রবার রাত ২/৩টার মধ্যে হবিগঞ্জের বাহুবলে আকিজ ফুড এ্যান্ড বেভারেজের একটি নির্মাণাধিন প্রকল্প এলাকাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় তারা নিরাপত্তাপ্রহরী সবুজ হাওলাদারকে কুপিয়ে জখম করে দেশি-বিদেশি বিভিন্ন মালামাল নিয়ে যায়; যার মূল্য অন্তত দুই কোটির টাকার বেশি।

ঘটনার পরদিন এ ব্যাপারে বাহুবল থানায় একটি মামলা হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার

আপডেটের সময় ০৩:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪