ভিয়েনা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

ফেনী থেকে গ্রেফতারকৃত ভারাটে সন্ত্রাসী জামালের কাছ থেকে অস্ত্র উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ফয়সাল আকন হত্যা চেষ্টার আসামী ভাড়াটে সন্ত্রাসী জামাল হোসেনকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-পুলিশ সদস্যদের যৌথ অভিযানে তাকে ফেনী থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও পুলিশ সূত্র জানান, মঙ্গলবার (০৫ মার্চ) রাতভর অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাব-৭ এর সদস্যরা তাকে ফেনী মডেল থানাধীন মহিপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামাল পাশর্^বর্তী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কুমারখালী গ্রামের কদম রসুলের পাড় এলাকার দিলু শেখের ছেলে।

বুধবার(০৬ মার্চ) পিরোজপুর সদর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানান, তার বিরুদ্ধে খুন, দস্যুতা, হত্যা প্রচেষ্টা, মাদক কারবারসহ বহু অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ফয়সাল আকন হত্যা চেষ্টার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপায়ন হালদার জানান, গত ২৩ ফেব্রæয়ারী পিরোজপুর পৌর এলাকার উত্তর নামাজপুরে ফয়সাল আকনকে গ্রেফতারকৃত ভারাটে সন্ত্রাসী জামাল সহ তার সহযোগিরা হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় মামলার অপর দুই আসামী আল আমিন ও জুয়েল সিকদারকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এ মামলার অন্যতম আসামী জামাল শেখ, মিজান সিকদার ও সাইদুল ফকির আন্ত:জেলা অপরাধ চক্রের সদস্য হিসেবে জেলা এবং জেলার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভারাটিয়া সন্ত্রাসী হিসেবে খুন, দস্যুতা, হত্যা চেষ্টা সহ বহু অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেনী থেকে গ্রেফতারকৃত ভারাটে সন্ত্রাসী জামালের কাছ থেকে অস্ত্র উদ্ধার

আপডেটের সময় ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪