ভিয়েনা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বিশ্বব্যাপী প্রায় ঘন্টা খানেক বন্ধ ছিল ফেসবুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • ৬৬ সময় দেখুন

বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে প্রায় এক ঘন্টার জন্য নিস্ক্রিয় হয়ে পড়েছিল

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (৫ মার্চ) অস্ট্রিয়ার সময় বিকাল সোয়া পাঁচটা এবং বাংলাদেশ সময় রাত সোয়া নয়টার পর থেকে সমগ্র বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ বন্ধ হয়ে যায়।

এই সময়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছিলেন না। অনেকেই ভাবতে শুরু করেন যে, সম্ভবত তার ফেসবুক হ্যাক হয়ে গেছে।

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, মজা করুন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের পরিসংখ্যানে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

মেটার নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়েছিল। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়ে মঙ্গলবার। তবে প্রায় দেড় ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পুনরায় তার ব্যবহারকারীদের হাতে ফিরে আসে।
পরে স্বস্তির নিশ্বাস ফেলে বিশ্বের কোটি কোটি মানুষ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বব্যাপী প্রায় ঘন্টা খানেক বন্ধ ছিল ফেসবুক

আপডেটের সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪