ভিয়েনা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

বাহারি সব পিঠা নিয়ে লালমোহনে পিঠা উৎসব পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পিঠা উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই উৎসব পালন করা হয়। উৎসবে মোট ১৫টি স্টল বসে। স্টলগুলোতে দেশীয় বিভিন্ন বাহারী  পিঠার সমাহার দেখা যায়। যেখানে ছিল দেশীয় পঞ্চাশ ধরনের বারো শতাধিক বাহারি পিঠার সমাহার। সর্বনিম্ন পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত ছিল এ পিঠার দাম।

পিঠা ছাড়াও এই উৎসবে ছিল বিভিন্ন ধরনের জুস, চা ও ঝালমুড়ি। এ উৎসবকে কেন্দ্র করে ভিড় জমান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। তবে এখন আর আগের মতো গ্রামাঞ্চলে পিঠার দেখা মিলে না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্মতভাবে তৈরি করেছে এসব পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আমরা এ উৎসবের আয়োজন করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহারি সব পিঠা নিয়ে লালমোহনে পিঠা উৎসব পালিত

আপডেটের সময় ০৪:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪