ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী ও তার মেয়ে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে ওয়ারেন সিটির রোডে রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যবসায়ী সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) ও তার মেয়ে মমো জাহাঙ্গীর। তিনি মহানগরের পৌরবিপণি মার্কেটের ‘কাঁচ ঘর’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ ঘটনায় নিহতের ছেলে তামিম আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

‘কাঁচ ঘর’-এর ম্যানেজার অর্জুন ঢালি বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছর তিনেক আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নাগরিকত্ব পেয়ে মিশিগানে বসবাস করতেন তিনি। দুর্ঘটনার দিন কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে বের হন জাহাঙ্গীর আলী। রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মারা যান। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

আপডেটের সময় ০৭:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪