ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

পরীক্ষায় নকল করতে না দেয়ায় নাজিরপুরে ট্যাগ কর্মকর্তাকে ইট নিক্ষেপের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীকে নকল করতে না দেয়ায় সেখানের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ ফেব্রæয়ারী) দুপুরে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের গনিত দ্বিতীয় পত্রের পরীক্ষার শেষে । এ ঘটনায় ওই কেন্দ্রের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. মামুন রহমান হাওলাদার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ওই ডায়েরী সূত্রে জানা গেছে, ওই দিন তিনি পরীক্ষা শেষে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে কেন্দ্রের তৃতীয় বা চতুর্থ তলা থেকে ইট নিক্ষেপ করা হয়।

তিনি আরো জানান, পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার নির্দেশ থাকলেও তা উদ্দেশ্য মূলকভাবে বন্ধ রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। অভিযুক্ত হিসাবে কাউকে সনাক্ত করা যায় নি।

এ ব্যাপারে ওই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, কেহ তাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করে নি। আর বৃষ্টির কারনে ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট ছিলো। মিস্ত্রী এনে তা ঠিক করা হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরীক্ষায় নকল করতে না দেয়ায় নাজিরপুরে ট্যাগ কর্মকর্তাকে ইট নিক্ষেপের অভিযোগ

আপডেটের সময় ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪