ভিয়েনা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

টাঙ্গাইলে হাসপাতাল চত্বরে বানিজ্যিক ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৯ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধভাবে ব্যাক্তিগত ও বেসরকারী একটি বানিজ্যিক ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সাধারন মানুষ এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। তারা অবিলম্বে অবৈধ বানিজ্যিক ভবন অপসারণের দাবি জানান। তা না হলে বৃহত্তর কর্মসুচির ডাক দেয়ার ঘোষনা দেয়া হয়।
মানববন্ধনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের প্রবেশমুখে এ ধরনের একটি বানিজ্যিক ভবন নির্মানে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোন অনুমতি নেয়া হয়নি। সম্পুর্ন অবৈধভাবে এ ভবনটি নির্মান করা হচ্ছে। যা রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত করবে। এ ভবন নির্মানের ফলে হাসপাতালে প্রবেশের রাস্তাটি চিরতরে সংকুচিত হয়ে যাবে। ফলে রোগী ও তার স্বজনদের যাতায়াত এমনকি হাসপাতালে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রনেও সমস্যা হবে। এছাড়াও বানিজ্যিক এ ভবনটি দালালদের আখরায় পরিনত হবে।
প্রসঙ্গতঃ হাসপাতাল চত্বরে একটি বানিজ্যিক ভবন নির্মানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। সেখানে একতলা ভবন নির্মাণ করছেন বরাদ্দ প্রাপ্ত এক ব্যবসায়ী। হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ দিতে সম্মতি না দিলেও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নিয়ম বহির্ভূতভাবে জায়গা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বাঁধা উপেক্ষা করে কমিটির সদস্যরা গত ১৩ নভেম্বর সভায় আবেদনকারী শিলা আনসারীর নামে ৭৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দেন। বরাদ্দের চুক্তিপত্রে দেখা যায়, বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিকে ১১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে নিতে বলা হয়েছে। ১২ বছর মেয়াদী এই বরাদ্দ চুক্তিতে মাসিক ভাড়া ধরা হয়েছে ২০ হাজার টাকা।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে হাসপাতাল চত্বরে বানিজ্যিক ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪