ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

নাাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যু; আহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামের দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা অপর সহপাঠী রহমাত শেখ গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে। নিহতরা স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান চলছে। কিন্তু সকাল সোয়া ৯টার দিক ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ এ ৩ সহপাঠী একটি মোটর সাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে স্বাধীন ও রহমতের সেখানেই মৃত্যু হয়। আর গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। এ ছাড়া আহত তানজিম শেখ ওই একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, রহমত শেখকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ওই ছাত্ররা একটি মোটর সাইকেলে করে দ্রæত গতিতে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তারা আহত ও নিহত হন। নিহত একজনকে হাসপাতালে ও অন্যজন সেখানে আছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যু; আহত ১

আপডেটের সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪