ভিয়েনা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান নেত্রকোণায় মাদক কারবারি আটক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে পালালো দুই যুবক মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত তিনজন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত তিনজন আহত হয়েছে। রবিবার রাত ৯টা ২০ মিনিটে বাসাইল উপজেলার করাতী পাড়ার গুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এটি গুল্যা এলাকায় ফোর ব্রাদার্স ফিলিং পেট্টোল পাম্পের সামনে ।  হতাহতরা সবাই প্রাইভেটকারের ভেতরে ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ইন্সপেক্টর রবিউল আওয়াল ।

তিনি জানান করাতীপাডা পাম্প সামনে কাভার্ড ভ্যানের পিছন দিক থেকে প্রাইভেটকার ঢুকে পড়ে । এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।তিনি আরো জানান ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও দুটি গাড়ী ঢাকার দিকে যাচ্ছিল। এদের কারো পরিচয় এখনো জানা যায়নি ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং পেট্টোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলা বোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা দুইজন মারা যায়। এসময় আহত অবস্থায় আরও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত তিনজন আহত

আপডেটের সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪