ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

লালমোহনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নিরব নামের এক আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।

চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে গ্রেফতারের পর রোববার সন্ধ্যায় তাকে লালমোহন থানায় আনা হয়। এরআগে, শনিবার রাতে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে নিরবকে গ্রেফতার করা হয়। আসামি নিরব উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মো. সামছল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই অপূর্ব কুমার মন্ডল বলেন, ২০১৪ সালে নিরবের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালি থানায় একটি মাদক মামলা হয়। ওই মামলায় ২০২১ সালে আদালতের বিচারক নিরবের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ওই সাজার কপি লালমোহন থানায় আসার পর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামি নিরব চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকায় অবস্থান করছেন বলে জানা যায়। এরপর সেখানে গিয়ে র‌্যাবের সহযোগিতায় তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামি নিরবকে রোববার সন্ধ্যায় লালমোহন থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেটের সময় ০৬:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪