ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ভোলায় গোয়েন্দা পুলিশের হাতে ৯ জুয়ারী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা থেকে শীর্ষ জুয়ারি গ্রুপের ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার(৪ ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মালের হাট বাজারের আলাউদ্দিন মোড়াদারের ডেকোরেশন দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৯ জুয়ারি হলেন- দক্ষিণ চরপাতা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আলাউদ্দিন মোড়াদার (৩৮), সবুজ বেপারির ছেলে মো. পারভেজ হোসেন (২৩), মৃত চান মিয়ার ছেলে মো. জসিম তালুকদার (৩৫), মৃত আবুল কাশেমের ছেলে মো. মাহবুব (১৯), মৃত শাহে আলম তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৫৫), আবুল খায়ের মিয়ার ছেলে মো. নেছার উদ্দিন (৩২), মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মো. খোকন (৪০), মৃত মোস্তফা বকশির ছেলে মো. জাহাঙ্গীর বকশি (৪৮), মৃত ধলু খলিফার ছেলে মো. কাজল ইসলাম (৪২)।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া সকলে পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি। এঁরা প্রতিদিন জুয়ার আসর বসায়। এদের কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়৷ জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১ হাজার ৮’শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আলাউদ্দিন মোড়াদার এই জুয়ার আসর বসায়। সে এই গ্রুপের শেল্টারদাতা। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হওয়ার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় গোয়েন্দা পুলিশের হাতে ৯ জুয়ারী গ্রেফতার

আপডেটের সময় ০৫:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪